আওলীয়া গনের কিরামতি
আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার অন্যতম অংশ হচ্ছে আউলীয়াদের কারামত এবং আল্লাহ তা’আলা তাদের হাতে অলৌকিক ও সাধারণ অভ্যাসের বিপরীত যে সমস্ত ঘটনা প্রকাশ করেন তাতে বিশ্বাস করা। তবে অলী হওয়ার জন্য কারামত প্রকাশিত হওয়া জরুরী নয়। আউলীয়াদের কারামত সত্য। আল্লাহ তাআ’লা তাদের হাতে অলৌকিক ও সাধারণ নিয়মের বিপরীত এমন ঘটনা প্রকাশ করে থাকেন যাতে তাদের কোন হাত নেই। তবে কারামত চ্যালেঞ্জ আকারে প্রকাশিত হয় না; বরং আল্লাহই তাদের হাতে কারামত প্রকাশ করেন। এই উম্মাতের মধ্যে প্রচুর পরিমাণ ও বড় বড় কারামত প্রকাশিত হয়েছে। কারণ আমাদের নবীর মুজিযাগুলো হচ্ছে বড় বড় এবং আল্লাহ্ তাআলার নিকট তাঁর সম্মানও অনেক বড়।প্রত্যেক পরহেজগার মু’মিনই আল্লাহর অলী। আল্লাহ তাআ’লা বলেনঃ
)أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ لَهُمْ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ(
“মনে রেখো যে, আল্লাহর অলীদের কোন ভয় নেই। আর তারা বিষন্নও হবেনা। তারা হচ্ছে সেই সমস্ত লোক যারা ঈমান এনেছে এবং পরহেজগারিতা অবলম্বন করে থাকে। তাদের জন্যে সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালেও”। (সূরা ইউনূসঃ ৬২-৬৪)